কষ্টে দিনাতিপাত শিক্ষার্থীদের সহায়তায় চুয়েট প্রাক্তনরা

১৭ এপ্রিল, ২০২০ ২২:৩৮  
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অনেক শিক্ষার্থীর উপার্জনের প্রধান মাধ্যম টিউশনের উপার্জন। যা দিয়ে দুমুঠো খাবার আর ছোট ভাই-বোনের পড়াশোনা চলতো তারা। তারা এখন প্রায় অচলাবস্থায় দিন কাটাচ্ছে। বিপাকে পড়া এই সব পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য এগিয়ে এসেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব এক পরিবার থেকে আমার উঠে আসা। চট্টগ্রামে শহরে টিউশনি করে নিজের পড়াশোনার খরচ যোগানো হত ও বাবা-মায়ের কাছে টাকা পাঠাতাম। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে দেশ কার্যত লক ডাউনে বিরূপ প্রভাব পড়েছে সংগ্রামী এই শিক্ষার্থীর ওপরে। কিন্তু এই কঠিন সময়ে এগিয়ে আসলো ওর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘চুয়েটিয়ান কোভিড-১৯ ফান্ড’ শিরোনামে নামক একটি একটি তহবিল তৈরি করা হয়েছে। আমেরিকা, কানাডা,ওমান,দুবাই, সৌদি, এবং বাংলাদেশে অবস্থান করা চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের অর্থায়নেই গড়ে উঠেছে এই তহবিল। এর বড় একটি অংশই এসেছে অস্ট্রেলিয়ার অবস্থান করা চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের থেকে। চুয়েটিয়ানস কোভিড-১৯ ফান্ডের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১৭ লাখ টাকা। ১২ এপ্রিল থেকে নিম্ন মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্য অর্থ সংগ্রহ শুরু করে ইতিমধ্যে প্রায় সাড়ে সাত লাখ টাকা সংগ্রহ করে ফেলেন। তবে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ছিল পরিচয় গোপন রেখে নিম্ন মধ্যবিত্ত শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের পথচলায় সঙ্গী হওয়া। আর এই কাজটিই অত্যন্ত সুনিপুণভাবে করলেন একই বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম। পরিচয় গোপন করার নিমিত্তে তিনি গুগল ডকের মাধ্যমে আবেদনকৃত ১০০ শিক্ষার্থীর এক তালিকা তৈরি করেন এবং ইতোমধ্যে তাদের মধ্যে কিছু শিক্ষার্থীর পিচ্ছিল পথকে সহজ করতে কিছু উপহার পাঠান। কিন্তু প্রাক্তন শিক্ষার্থীরা এখানেই থেমে থাকতে চাইছেন না। তারা নিম্নমধ্যবিত্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি আরো দুইটি প্রকল্প চালিয়ে যেতে চান। প্রাক্তন শিক্ষার্থীদের এসব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম । ডিজিবাংলা/মনির হোসেন, চুয়েট